ব্লাড ক্যানসারের চবির শিক্ষার্থী  মহুয়ার মৃত্যু 

Oct 4, 2026 - 20:00
Oct 4, 2026 - 20:00
 0  1
ব্লাড ক্যানসারের চবির শিক্ষার্থী  মহুয়ার মৃত্যু 

দীর্ঘদিন ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহুয়া তাসনিম মারা গেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।


শনিবার (৩ অক্টোবর) রাত ২টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বোন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম।


মহুয়ার বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে। তিনি ঢাকার সাভার উপজেলায় থাকতেন। চবির শিক্ষার্থী হওয়ার আগ থেকেই ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। রাজবাড়ীর বালিয়াকান্দির পাইককান্দিতে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


তার বিভাগের শিক্ষার্থীরা বলেন ‘মহুয়া অসম্ভব ভালো মেয়ে ছিল। মহুয়ার ‘লিউকেমিয়ার চিকিৎসা চলছিল ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে। কিছুদিন আগে হাসপাতাল থেকে ছুটি নিয়ে মাত্র একদিনের জন্য বাড়ি ফিরেছিল। এরপর উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার কথা ছিল তার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

গবেষণা Vision: বাংলা ভাষায় গবেষণা, ডেটা জার্নালিজম, জননীতি বিশ্লেষণ এবং জনবুদ্ধিমত্তা (Public Intelligence)-এর সবচেয়ে নির্ভরযোগ্য Media-Based Think Tank হওয়া; যা সরকার, গবেষক, বিশ্ববিদ্যালয়, উন্নয়ন অংশীদার, ব্যবসা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের জন্য একটি শীর্ষস্থানীয় জ্ঞানভান্ডার ও নীতিগত রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: গবেষণা, ডেটা, জরিপ, নীতি বিশ্লেষণ, প্রমাণভিত্তিক সাংবাদিকতা এবং বহুমাত্রিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে নির্ভরযোগ্য জ্ঞান উৎপাদন করা; যাতে জটিল জাতীয় ও বৈশ্বিক বিষয়গুলোকে গভীরভাবে বোঝা যায় এবং তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা যায়।